মাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের ক্রীড়া প্রতিযোগিতা

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী’ আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আর্ক পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ৩দিন ব্যাপী বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল, ক্রিকেট, সাঁতার, টেবিল টেনিস এবং ক্যারাম মোট পাঁচটি ইভেন্ট নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা গত ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পুরস্কার বিতরনের মাধ্যমে সমাপ্ত হয়। চিকিৎসাধীন রোগী এবং মাদকাসক্তি থেকে সুস্থতাপ্রাপ্তদের অংশগ্রহনে প্রতিযোগিতার ইভেন্টসমূহ হাটহাজারী থানার পশ্চিম শিকারপুরস্থ আর্ক কমপ্লেক্সের নিজস্ব মাঠ, পুকুর এবং কম্যুনিটি হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পারভেজ আহমেদ, হাটহাজারী থানার তদন্ত সেলের সাব ইন্সপেক্টর খালেদুজ্জামান, সেন্টার ম্যানেজার রকিবুল আজম, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ তৌহিদুল আলম মাশফি, প্রোগ্রাম স্টাফ ধ্রুব রাজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ