চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি– টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ রোববার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল খেলায় অংশ নেবে সিটি করপোরেশন একাদশ ও এফএমসি স্পোর্টস। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্টের আয়োজক সিজেকেএস কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ক্রীড়াপ্রেমী দর্শক সহ টুর্নামেন্ট সংশ্লিষ্টদের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার বিকালে সেমিফাইনাল ম্যাচ শেষে ফাইনালে উঠা দুই দল চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ও এফএমসি স্পোর্টস এর অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উম্মোচন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী ও ক্রীড়া উৎসবের আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্কর।












