গাউসিয়া কমিটি বাংলাদেশ জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে শাহদাতে কারবালা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বাদ মাগরিব কদম মোবারক শাহী জামে মসজিদে ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্নে অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানার পশ্চিমের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন জুয়েল এবং প্রধান বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম হাফেজ কাজী জুবায়ের হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহ আলম, মোঃ মোবারক হোসেন, শফিকুল ইসলাম রাজু, হামেজ এহাছানুল হক, হাফেজ মোঃ মিল্লাত হোসেন, আব্দুল খালেক সহ ওয়ার্ড, ইউনিট শাখার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।









