সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদ আহমেদ ইকবালের সভাপতিত্বে গতকাল দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের মধ্যে মোহাম্মদ মহিউদ্দীন, নাজলী শফিক, আবু মোজাম্মেল হক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদ ইমাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষিকা শামীমা নার্গিস।











