কাগতিয়ায় ৮ পাড়ার সম্মিলিত সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কাগতিয়ায় ৮ পাড়ার সম্মিলিত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে পবিত্র আশুরা মাহফিলের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় গত ২২ জুন জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটির সহসভাপতি মাওলানা মুহাম্মদ সোলাইমান তালুকদার।

বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ খোকন চৌধুরী। উপস্থিত ছিলেন জাকেরুল আলম, মোহাম্মদ দিদু সওদাগর, মোহাম্মদ শফি, কাজী মোহাম্মাদ হারুন, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ কাশেম, মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ বাঁচা, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ‘ডিজিটাল যুগে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার’ বিষয়ে সেমিনার