লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভা

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের এক সভা গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্লাব সভাপতি লায়ন কাঞ্চন মল্লিকের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মাহমুদা করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে পিডিজি লায়ন এ কাইয়ুম চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন লায়ন হাসান আকবর, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন ফজলে করিম, ক্লাব সভাপতি (ইলেক্ট) লায়ন আকলিমা আক্তার, ক্লাব ট্রেজারার লায়ন আসিফ গনি, লায়ন মাহমুদ জহির, লায়ন জসিম উদ্দিন তালুকদার, লায়ন অঞ্জন মজুমদার, লিও ইসমাইল বিন আজিজ আলভী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজেটে নিম্নআয়ের মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি
পরবর্তী নিবন্ধবর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরতে হবে