বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতোয়ালী থানার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৫টায় সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, নুরুচ্ছাফা ভূঁইয়া, রথীন সেন, শ্যামল লোধ, স্বপ্না তালুকদার, অরুন সাহা, রাশিদুল সামির, শান্তনু চৌধুরী, সুপ্র স্টালিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল–গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বর্তমান বাজেটে সাধারণ মানুষের ওপর করের চাপ বৃদ্ধি পেলেও বড় পুঁজিপতি ও লুটেরাদের স্বার্থ সংরক্ষিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











