বাজেটের সমর্থনে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সমাবেশের পূর্বে স্বাগত মিছিল বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের ইতিহাসে এটি একটি মাইলফলক বাজেট।
শ্রমিক জনতার গণমুখী এই বাজেটে শ্রমজীবী মানুষের কথা উল্লেখ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণতার সাথে বাজার মূল্য স্থিতিশীল মানুষের নিয়ন্ত্রণাধীন ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। এ বাজেটে জুলাই যোদ্ধাদের ও জুলাই আহতদের কথাও বলা হয়েছে।
সরকারের নির্বাচনী ওয়াদা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মোয়াজ্জেনসহ বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধিদের জন্য অগ্রাধিকারের বাজেট করা হয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে সর্বজনীন বাজেট দিয়েছে সরকার। তিনি আরো বলেন, সরকার স্বাস্থ্য ক্ষেত্রে একটি অসাধারণ ভূমিকা রেখেছে।
ডায়লাসিস , হার্টের ও ক্যান্সার রোগীদের জন্য সরকারি অনুদান দিয়ে ওষুধ শিল্পের উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। যার কানের মানুষের চিকিৎসাক্ষেত্রে অনেক সাশ্রয় ও সহজ হবে। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদ আবুল হাসেম বক্কর, গাজী মোহাম্মদ সিরাজুদুল্লাহ, কামরুল ইসলাম, স ম জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনাজ চৌধুরী, আব্দুল বাতেন, মাহমুদ হারুন, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. সেলিম, জামাল উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ইব্রাহিম খোকন, রবিউল হোসেন, মো. হাসেম, মো. মামুন, মাহমুদ কামাল খান, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ বাহার উদ্দিন, নুরুল আলম সুজন, অপু সিং প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












