বাবা মানে বিশাল ছাতা
রোদ বৃষ্টির মাঝে
বাবা মানে এগিয়ে দেয়া
সকল প্রকার কাজে
বাবা মানে স্বপ্ন ভেঙে
স্বপ্ন গড়ার ছক
বাবা মানে নির্ভরতায়
দাঁড়িয়ে থাকা বক।।
বাবা মানে সন্ধ্যা হলেই
লেখাপড়ার খোঁজ।
এলোমেলো দেখলে বাবা
বকতো এসে রোজ।
হয় নি বলা বাবাকে ঠিক
তোমায় ভালবাসি
আমার কাছে সবচে‘ প্রিয়
তোমার মুখে হাসি।







