মাঝির গান

তাহরিম নিগার আশরাফি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

ও মাঝি তুমি কেন চল বহুদূর?

সবুজ গ্রামে কেন ছাড়লে তোমার নাও এর সুর।

তোমার নাও ছেড়ে কেন ভাসো জলের ঢেউয়ে,

প্রতি বিকালের শেষে শোনা হতো

তোমার বাউল গানের সুর।

মাঝি বলল, ও ভাই ভাসি না জলে স্বেচ্ছায়

আমার নাও নিয়ে যায় তারা,

দুষ্টু লোকের দল করে দেয় আমায় সর্বহারা।

আমার সুখ তো কেউ সইলো না

ভাঙ্গা নাওটুকু আর ফিরিয়ে দিল না।

বুকের ব্যথা বলো এখন কোথায় রাখি,

নদীর জলের উৎস আমারই এ দুআঁখি।

মাঝিকে বলি, ও মাঝি পেয়ো না ভয় আর,

ভেঙে পড়ো না তুমি এবার।

দুষ্টু লোকের প্রতি ভয়, তোমার করতেই হবে জয়।

সংগ্রাম ছাড়া জীবনে আসবে না সুখ,

সবুজ গ্রাম পাবে না আবারও

তোমার সেই বাউল গানের সুর।

কারণ জীবনের অপর নাম সংগ্রাম,

বলেছিলেন একজন যা আজও অবিরাম।

পূর্ববর্তী নিবন্ধমাক্সিম গোর্কি : কালজয়ী ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধবাবা