হযরত খাজা গরীবুল্লাহ শাহ ওয়াকফ এস্টেটে আগামী ২৬ জুন বাদ এশা যথাযোগ্য মর্যাদায় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সাংবাদিক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ওয়াকফ সংশ্লিষ্টরা, ওয়াকিফের বংশধর, মাজার মসজিদের দায়িত্বশীলগণ, কবরস্থান নিরাপত্তা কর্মী, হেফজখানার ওস্তাদগণ আলোচনায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












