সিএসইতে লেনদেন ৪২.৪৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪২.৪৬ কোটি টাকা। ৩,২৭৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫২.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৩৯৫.৬৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৩.৪১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯২.১১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৭.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৬৪.৭৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪০,০৩০.২৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৭,৫২২.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬২০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, দাম কমেছে ৯৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

পূর্ববর্তী নিবন্ধতলবে তলবে জেরবার তৃণমূল সম্পাদক অভিষেক
পরবর্তী নিবন্ধধর্ষণের অভিযোগে নরওয়ের যুবরাজ্ঞীর ছেলের ৪ বছরের কারাদণ্ড