নরওয়ের ক্রাউন প্রিন্সেস (যুবরাজ্ঞী) মেটে–ম্যারিটের ছেলে মারিয়াস বোর্গ হইবি ধর্ষণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খবর বিডিনিউজের।
সোমবার অসলো জেলা আদালতের তিন বিচারকের বেঞ্চ এ রায় ঘোষণা করে। ধর্ষণের আরও দুটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা আরও বেশ কয়েকটি অপরাধের অভিযোগও প্রমাণিত হয়েছে। ২৯ বছর বয়সী মারিয়াস বোর্গ হইবি স্বাস্থ্যগত কারণে আদালতে উপস্থিত ছিলেন না। তবে তিনি ভিডিও লিংকের মাধ্যমে রায় শুনেছেন। কৌঁসুলিরা হইবির জন্য সাত বছর সাত মাসের কারাদণ্ড দাবি করেছিলেন। অন্যদিকে, হইবির আইনজীবীরা আরও কম ১৮ মাসের সাজা চেয়েছিলেন।












