হামে আরও চার শিশুর মৃত্যু

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে এক শিশু এবং উপসর্গ নিয়ে বাকি তিন শিশুর মৃত্যু হয়। এ সময়ে আরও ৬৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশজুড়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৬৩ জন মারা গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৭ জন রাজশাহী বিভাগের। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৭২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩১৯ জন এসেছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ১৩ জন ভর্তি হয়েছে রংপুরে। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮৬ হাজার ৯২৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বাস-টেক্সি সংঘর্ষ,প্রাণ গেল ২ জনের
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগর উপকূল থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার