ট্রেনের টিকিটে ৩ মাসে ৭৮১০ সন্দেহজনক অ্যাকাউন্ট বন্ধ

সংসদে রেলমন্ত্রী অর্থায়ন সাপেক্ষে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:১২ পূর্বাহ্ণ

ট্রেনের অনলাইন টিকেট তিন মাসে ৭ হাজার ৮১০টি ‘সন্দেহজনক অ্যাকাউন্ট’ আটকে দেওয়ার কথা বলেছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল সোমবার জাতীয় সংসদে এনসিপি’র সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, অনলাইনে টিকেট বিক্রির ক্ষেত্রে স্বল্প সময়ে অতিরিক্ত সংখ্যক ‘পাসওয়ার্ড রিসেটের’ অনুরোধ বা বারবার পরিবর্তনের চেষ্টা করা হলে সেগুলোকে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করা হয়।

গত তিন মাসে এ ধরনের ৭ হাজার ৮১০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চ মাসে ৪ হাজার ৩৩৪টি, এপ্রিলে ৪১৩টি এবং মে মাসে ৩ হাজার ৬৩টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়। রেলমন্ত্রী বলেন, অনলাইন টিকেটিং ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা ‘সহজসিনেসিসভিনসেন’ এর সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের ২৪ মার্চ শেষ হবে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি। খবর বিডিনিউজের।

বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়ানো সাপেক্ষে নিজস্ব ব্যবস্থাপনায় শতভাগ সার্ভার পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে মন্ত্রী জানান। হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও দেশের মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন ও ভটভটির মতো যানবাহন চলছে বলেও সংসদে তুলে ধরেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রংপুর৩ আসনের সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। মন্ত্রী বলেন, এই অবস্থা থেকে উত্তরণে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ অভিযান চালানো হচ্ছে।

দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : টাঙ্গাইল৭ আসনের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। যেসব মোটরসাইকেলের নিবন্ধন নেই, সেগুলোর মালিক প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিআরটিএ রেজিস্ট্রেশন নম্বর দেবে বলে জানান তিনি। এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এমআরটি লাইন২ এর রুট অ্যালাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রুটের দৈর্ঘ্য হবে ৩০ দশমিক ৪০ কিলোমিটার।অর্থায়ন সাপেক্ষে ঢাকাচট্টগ্রাম এক্সপ্রেসওয়ে : মুন্সিগঞ্জ১ আসনের সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় এঙপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা এবং ঢাকাচট্টগ্রাম এঙপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য সামনে রেখে ‘ঢাকাচট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প প্রণয়নের কার্যক্রম নেওয়া হয়েছে। তিনি বলেন, বৈদেশিক অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিজেএমসির ২৫ মিলের মধ্যে চালু ৯টি :

জামালপুর৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, পাটের উৎপাদন বাড়াতে সরকার ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০২৬ সালের ৩০ জুন শেষ হবে। তিনি জানান, ২০২০ সালের ১ জুলাই সরকারি সিদ্ধান্তে বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে এর মধ্যে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারাভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা সম্পন্ন হয়েছে, এর মধ্যে ৯টি মিল চালু হয়েছে।

নতুন সরকারি পাটকলের পরিকল্পনা নেই :

পাটমন্ত্রী জানান, বাকি মিলগুলোও সরকার ঘোষিত ৩১ দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে সরকার আশা করছে। ইজারার বাইরে থাকা পাঁচটি মিলের মধ্যে তিনটি সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এবং দুটি মামলাজনিত কারণে লিজের বাইরে রাখা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২১৭ কোটি টাকায় হবে এআই ট্রাফিক সিস্টেম
পরবর্তী নিবন্ধমিলটা মিরাকল, দাবি প্রতিমন্ত্রী শাহে আলমের