রাউজানে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

রাউজানে আন্তঃ ইউনিয়ন এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট গত ১০ জুন বুধবার থেকে শুরু হয়েছে। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক আলমাসইউনুচ ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন। প্রথম খেলায় কদলপুর ইউনিয়ন ৩০ গোলে বিনাজুরী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাইফুল আজম ছোটন। মোহাম্মদ জাহেদ ও নুরুল আসাদ রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম। বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ মেম্বার, উত্তর জেলা বিএনপির হাবিব উল্লাহ মাষ্টার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসবে ভলিবল ও কাবাডির ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধকাউখালীতে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়ার পুরস্কার ও সনদ বিতরণ