চব্বিশের গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসবে ভলিবল ও কাবাডি ইভেন্টের ফাইনাল খেলা আজ ১২ জুন অনুষ্ঠিত হবে। গতকাল কাবাডি ইভেন্টে শতদল জুনিয়র ২৪–১২ পয়েন্টে কর্ণফুলি ক্লাবকে, ইয়ং স্টার ক্লাব ৪৬–২৯ পয়েন্টে মাদারবাড়ি উদয়ন সংঘকে, চসিক একাদশ ৫৩–২৯ পয়েন্টে কে এম স্পোর্টিং ক্লাবকে, কল্লোল সংঘ ৯১–৭৮ পয়েন্টে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। নিজ নিজ গ্রুপ থেকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কল্লোল সংঘ ‘বি’ গ্রুপের রার্নাস আপ চসিক একাদশের সাথে ১ম সেমিফাইনাল এবং ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইয়ং স্টার ক্লাব ‘এ’ গ্রুপের রানার্স আপ এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ২য় সেমিফাইনালে মোকাবেলা করবে। ভলিবল ও কাবাডি খেলার (পুরুষ ও মহিলা) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সহ সভাপতি মসিউল আলম স্বপন। এতে সিজেকেএস এর সকল কাউন্সিলর, অংশগ্রহণকারী দলসমূহ সহ সংশ্লিষ্ট সকলকে বিকাল ৫টার মধ্যে উপস্থিত থাকার চব্বিশ গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসবের আহ্বায়ক মো. আবুল হাশেম বক্কর ও সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন অনুরোধ জানায়েছেন।












