খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আগামী ২০২৬২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতিক এর পরিবারকে প্রদেয় ভাতার হার ৫ হাজার টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে ৪০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার ও ২৫ হাজার করার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল সংসদে ২০২৬২৭ অর্থবছরের বাজেটে এই বরাদ্দের প্রস্তাব করেন। এ সময় তিনি সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখারও প্রস্তাব করেন। খবর বাসসের।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২০২৬২৭ অর্থছরে ৪,৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধআলমাস এলাকায় ছিনতাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়া থেকে গ্রেপ্তার