মহানগর বিএনপির প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পতিত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল বুধবার নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভাপতির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল এবং জনগণের অধিকার হরণ করে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিশৃঙ্খলা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে তাদের অপতৎপরতা জনগণের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী এই অপশক্তিকে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত ও বিচ্ছিন্ন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, এস কে খোদা তোতন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, ইস্কান্দার মির্জা, মুজিবুল হক, মো. মহসিন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মশিউর আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপ্টী, মো. জাফর আহমেদ, গাজী আইয়ুব, এম এ সবুর, আবু মুসা, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।সভায় বক্তারা পতিত ফ্যাসিবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবংআগামী প্রতিবাদ মিছিল সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্বার্থরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সামগ্রী বিতরণ