মাওলানা মনছুরুল আলম

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলাস্থ বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম (৭০) গতকাল রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ মুজিবুদ্দৌলা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। আজ বুধবার সকাল ১১ টায় মরহুমের গ্রামের বাড়ি মালিয়ারায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল বারিক
পরবর্তী নিবন্ধহার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত