সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ছয় দশকের বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করা সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয়েছে কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী নামের এক অনুষ্ঠানের। সেখানে শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। খবর বিডিনিউজের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। ‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী। ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে পাঁচবার শ্রেষ্ঠ গায়ক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শিল্পী। এছাড়া ২০০০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে পান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশেখ রায়হান আনোয়ারের পরিবেশনায় ‘কিংবদন্তিদের গান’
পরবর্তী নিবন্ধপুতিনের কাছে শান্তি আলোচনার বার্তা পাঠাতে আব্রামোভিচকে ব্যবহার করেছিলেন জেলেনস্কি