চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল্–ফোরকানের সঙ্গে উপাচার্য কার্যালয়ে গতকাল সোমবার চীনের ‘সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি, এমএনআর’ এর একটি গবেষক ও প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোসলেম উদ্দিন।
সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে আগত প্রতিনিধি দলের সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতা ও যৌথ গবেষণা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপাচার্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষক বিনিময়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।এসময় আগত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি, এমএনআর–এর উপ–পরিচালক ফু বিন, ব্যবসা বিভাগের পরিচালক ঝৌ জিয়ানপিং এবং আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্রের উপ–পরিচালক মাও ইয়াংইয়াং, গবেষক এবং প্রকল্প প্রধান মাও ঝিনহুয়া, পোস্টডক্টরাল গবেষক ঝাং জিয়ানলিয়াং এবং পিএইচডিধারী প্রকল্প সমন্বয়কারী ঝাং লংওয়েই। প্রেস বিজ্ঞপ্তি।












