আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে

মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে নজরুল ইসলাম

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঘন ঘন ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অপতৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সামপ্রতিক সময়ে জিইসি মোড়, দুই নম্বর গেট, নাসিরাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এমনকি কিছু জানাজাতেও ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়েছে এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ব্যানারফেস্টুন প্রদর্শন করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, . . . . মাসরুর হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি উদ্বোধন
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে স্কুল পরিদর্শনে পুলিশ সুপার মাসুদ আলম