হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.)’র সালানা ওরস

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশওমান কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ)’র ৩৪তম সালানা ওরস সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস সালাম আলকাদেরীর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায় গত ৪ জুন ওমান মাস্কাটের খানাকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবীয়া হামিরিয়ায় অনুষ্ঠিত হয়।

সালানা ওরসে স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রোকন উদ্দীন।

আলোচনায় অংশগ্রহণ করেন গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা মুহাম্মদ শফিউল আযম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ সুহাইল রেজা কাদেরী, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ নাছির উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ নাসির উদ্দীন (ভওয়ান), আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নঈমী, আলহাজ্ব মাওলানা সৈয়্যদ নাজমুল হক ফারুকী, মাওলানা আহমদ হোসাইন কাদেরী, মাওলানা শরাফত আলী তৈয়বী, মাওলানা বেলাল উদ্দীন আজমিরী, আজাহারুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন আলহাজ্ব এম, ওয়াই কামাল বাবু, আমীরুল ইসলাম বাবর, মনছুর আহমেদ, কামরুক ইসলাম, জসীম উদ্দীন, জসীম উদ্দীন, জসীম উদ্দীন, কায়েম উদ্দীন সানী, শওকত হোসাইন, নাসির উদ্দীন আলমদার, সৈয়দ আবু বক্কর, সেকান্দর আলম, দিদারুল আলম, ফরিদুল আলম আজাদ, জাহেদ হাছান, নজরুল ইসলাম তাহেরী, শাহাদাত হোসাইন, সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, আব্দুল মাজেদ, শায়ের শাহেদ হোসেন কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল