হাটহাজারীস্থ ৪নং মির্জাপুর ওয়ার্ড নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং দৈনিক আজাদীর হিসাব বিভাগের কর্মকর্তা পরেশ চন্দ্র শীলের শ্বশুর স্বপন শীল (৬৫) গতকাল দুপুর ২টার সময় চট্টগ্রামস্থ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, মেয়ের জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঐ দিন তার নিজ পারিবারিক শ্মশানে দাহ কার্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে মহাযোগী বাউল বৃন্দাবন সাধু বাবার মন্দির পরিচালনা পর্ষদ শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।












