রাউজান ক্লাবের উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠান নির্বহী সদস্য মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. শাহজাহান মঞ্জু। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, দাতা সদস্য মোহাম্মদ হাতেম, নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী মাসুম, এস এম জাফর চৌধুরী, মাস্টার আকতার হোসেন, এস এম নিজামউদ্দীন, মোহাম্মদ সাগের হোসেন।
উপস্থিত ছিলেন ছমিউদ্দিন নিজাম, মোহাম্মদ ইমরান হোসেন, রিদোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মুরাদুল আলম প্রমুখ।
বক্তারা, পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় আরো উজ্জীবিত হয়ে সমাজ সেবায় আত্মনিয়োগ করার উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












