প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে গতকাল শুক্রবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করছেন। নদীর রামদাস মুন্সির হাট থেকে হালদার মোহনা পর্যন্ত পরিচালিত অভিযানে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।
হালদা নদীর অস্থায়ী নৌ–পুলিশের এএসআই রমজান আলী জানান, গতকাল আড়াইটা থেকে পাঁচ টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুন্সিরহাট থেকে হালদা মোহনা পর্যন্ত বিভিন্ন পয়েন্ট পর্য়ন্ত মালিক বিহীন পাতানো অবস্থায় প্রায় আনুমানিক ৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। জালগুলো মৎস্য অফিসারের নির্দেশক্রমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।












