ঘাসফুল কৃষি ও মৎস্যচাষসহ গ্রামীণ অর্থনীতিতে আরো অবদান রাখবে

অর্থমন্ত্রীর আশাবাদ

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

দেশের প্রান্তিক মানুষের উৎপাদিত পণ্য, নিরাপদ কৃষি এবং গ্রামীণ অর্থনীতির সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে উন্নয়ন সংস্থা ঘাসফুল গত ২৭ মে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে ঈদ উপহার তুলে দিয়েছে মেহেদীবাগস্থ বাসভবনে।

ঈদ উপহারের অংশ হিসেবে ড. মনজুরউলআমিন চৌধুরী সম্পাদিত ঘাসফুলপ্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণের জীবন ও কর্মভিত্তিক প্রকাশিত স্মারকগ্রন্থের পাশাপাশি সংস্থার উপকারভোগীদের উৎপাদিত নিরাপদ মসলা ও কৃষিপণ্য উপহার তুলে দেন সংস্থার চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুরউলআমিন চৌধুরী এবং সিইও আফতাবুর রহমান জাফরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিয়োজিত ঘাসফুলের মতো সংস্থাসমূহকে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি পিকেএসএফ’র সহযোগিতায় খরাপ্রবণ অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে ঘাসফুলের চলমান খাল ও পুকুর খনন কার্যক্রমের জলপ্রবাহ গতিশীল রাখতে পরামর্শ প্রদান করেন যা কৃষি ও মৎস্যচাষসহ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি ঘাসফুলের বহুমুখী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংস্থার ধারাবাহিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে সংস্থার চেয়ারম্যান ও সিইও দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও টেকসই কৃষি সমপ্রসারণে ঘাসফুলের দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরেন। ঘাসফুল নিরাপদ অর্গানিক উপায়ে সবজি ও ফলচাষ, পোলট্রি, গবাদিপশু পালন, মৎস্যচাষ, কৃষক প্রশিক্ষণ, উন্নত বীজ বিতরণ, ক্ষুদ্র অর্থায়ন এবং বাজার সংযোগ তৈরির মাধ্যমে একটি টেকসই গ্রামীণ অর্থনৈতিক চক্র গড়ে তুলতে কাজ করছে।

এছাড়াও ঘাসফুল দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী পণ্য ও কৃষিজ সম্পদকে নতুনভাবে ব্র্যান্ডিং এবং মূল্য সংযোজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সমপ্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল কনফারেন্সে আইআইইউসির ড. আকতারুজ্জামান খানের যোগদান
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার