জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ আজ

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত এই প্রীতি ম্যাচে ঢাকায় বি লিগ সহ বিভিন্ন লিগে অংশগ্রহনকারী চট্টগ্রামের খেলোয়াড়রা দুই দলের হয়ে মাঠে নামবেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী চট্টগ্রামের সকল স্তরের ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাজুস চট্টগ্রাম শাখার মতবিনিময়
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় এমপিএল ক্রিকেট টুর্নামেন্ট