অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার কার্যকরি পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা গত ৩১ মে নগরীর মেহেদীবাগস্থ মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী বাজুস নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়কালে অর্থমন্ত্রী স্বর্ণ ব্যবসার বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে অবহিত হন এবং ব্যবসায়ীদের ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার আহবান জানান। বাজুস চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ ভ্যাট সহজীকরণের ব্যাপারে আবেদন জানালে মন্ত্রী এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সিদ্দিকী লিটন, ভাইস চেয়ারম্যান প্রদীপ গুহ, জেনারেল সেক্রেটারি কাজল বণিক, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাজীব ধর তমাল, জয়েন্ট সেক্রেটারি নয়ন কুমার ধর, এক্সিকিউটিভ মেম্বার নির্মল ধর ও চন্দন ধর। প্রেস বিজ্ঞপ্তি।












