চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বৃহৎ ও জনবহুল গ্রাম দক্ষিণ নিশ্চিন্তাপুরে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নিশ্চিন্তাপুর স্টেশনে এসএনপি স্টুডেন্ট’স ফোরাম’–এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে হোছনাবাদ ইউনিয়নের ৫টি ওয়ার্ডের বিশাল অংশ দক্ষিণ নিশ্চিন্তাপুরের আওতাভুক্ত। অথচ এখান থেকে নিকটবর্তী খীলমুঘল রসিক উচ্চ বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৯ থেকে ১২ কিলোমিটার। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের লিচুবাগানসহ দূর–দূরান্তের বিভিন্ন স্কুলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘ এই দূরত্বের কারণে বিশেষ করে দরিদ্র ও নারী শিক্ষার্থীরা মাঝপথেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং ঝরে পড়ার হার বাড়ছে।
এসএনপি স্টুডেন্ট’স ফোরামের সভাপতি রবিউর রহমান সানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মো. মাসুদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
বিদ্যালয় প্রতিষ্ঠার এই আন্দোলন ও দাবির প্রতি সংহতি জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা শিক্ষক মাওলানা নাছির উদ্দিন, ইইঞ্জিনিয়ার নুরুল আলম, সাব রেজিস্ট্রার মামুনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আজিজুল হক মানিক, চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সেকান্দর আলী সওদাগর, ডাক্তার মো. হারুন, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, হাজি রফিকুল ইসলাম, মঈন উদ্দিন, মো. ইসমাইল, মোহাম্মদ ইউনুস, প্রবাসী মো. ইসা, আবুল কালাম সওদাগর, মো. সাদ্দাম, মো. সোহেল, মো. ইউনুস, সুজিৎ শীল, মো. নাজিম, মো. এমরান, মো. বাচা, রবিউল আলম, খোরশেদ আলম, হারুন সওদাগর, বিডি মিডিয়ার দিদারুল আলম, মহিলা মেম্বার ফিরোজা বেগম, পারভীন আক্তার, সংগঠনের সদস্য মো.আসিফ,মো. সাকিব, মো.মহিউদ্দিন, মো. মুমেন, সাইফুল ইসলাম, সিহাব উদ্দিন, মো. হৃদয়, প্রবাসী মো. ইউসুফ, মো. মানিক, মো. নেজাম প্রমুখ।
‘আজকের শিক্ষা, আগামীর উন্নয়ন–দক্ষিণ নিশ্চিন্তাপুর হোক শিক্ষায় আলোকিত’ এই স্লোগানকে সামনে রেখে বক্তারা এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকারি বা বেসরকারি উদ্যোগে অতি দ্রুত একটি আধুনিক হাই স্কুল প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানান। এজন্য সভা শেষে একটি স্কুল বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়।












