চুয়েটে ‘Digital Skills Training for Students’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার আইটি বিজনেস ইনকিউবেটরে সম্পন্ন হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (IICT) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.মাহমুদ আব্দুল মতিন ভূঞাঁ। গেস্ট অব অনার ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের (AEMB) চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডীন প্রফেসর ড. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মাদ্রাসাসমূহের অধ্যক্ষবৃন্দ। সভাপতিত্ব করেন কোর্স কো–অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ মশিউল হক। সমন্বয়কের দায়িত্বে ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম–সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান। কর্মসূচিতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা এবং মাদ্রাসা–এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়ার ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে সরকারি সনদপত্র প্রদান করা হয়েছে।এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা পালন করেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম–সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান এবং জামেয়ার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান। প্রেস বিজ্ঞপ্তি।











