‘কাগতিয়া মাদরাসার প্রচার-প্রসার আজ বিশ্বব্যাপী সমাদৃত’

রাউজানে দোয়া ও মতবিনিময় সভা

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হুর সমস্ত জীবন আল্লাহ ও রাসুল (.) এর সন্তুষ্টির নিরিখে জীবনকে পরিচালিত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে এবাদত ও এখলাসের উপর জীবনকে সাজানোর জন্য তরিক্বত ও দ্বীনি শিক্ষার জন্য কাগতিয়া মাদরাসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। কাগতিয়া মাদরাসা এতদাঞ্চলের প্রাচীনতম মাদরাসা। তিনি কাগতিয়া মাদরাসাকে নিজের সন্তানের চেয়েও বেশী মুহব্বত করতেন। তিনি ফরমায়েছেন– ‘আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদরাসার খেদমতের মাঝেই পেয়েছি, যারা আমাকে মুহব্বত করে অথচ কাগতিয়া মাদরাসাকে মুহব্বত করে না, তারা আমাকে মুহব্বত করলেও তাদের প্রতি আমার মুহব্বত আসে না’। আসন্ন ঈদউল আজহা উপলক্ষে কাগতিয়া মাদরাসায় কোরবানীর পশুর চামড়া প্রদানে সহযোগীতা করার জন্য এলাকাবাসীকে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন। কাগতিয়া মাদরাসা হাজার হাজার ছাত্রকে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে যাচ্ছে। যারা যোগ্য ও সুনাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখছে। তিনি নিজেদের সন্তানদের কাগতিয়া মাদরাসায় ভর্তি করানোর জন্য আহ্বান করেন।

গতকাল শনিবার বেলা ১০ টা হতে রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার আল ফজল মুনিরী গাউছুল আজম মিলনায়তনে অনুষ্ঠিত কাগতিয়া গ্রামের অধিবাসীদের সাথে দোয়া ও মতবিনিময় সভায় আওলাদে রাসূল (.)আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, কাগতিয়া দরবার শরীফের প্রচারপ্রসার আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তারা দরবার শরীফের কার্যক্রমে এলাকার সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। বক্তব্য রাখেন মুফতি কাজী মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাম্মদ তোফায়েল ফারুকী ও মাষ্টার সৈয়্যদ মুহাম্মদ সিরাজুল মোস্তফা। মিলাদক্বিয়াম শেষে দেশজাতিবিশ্ব মুসলিম উম্মাহর সুখশান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ডিজিটাল স্কিলস্‌ ট্রেনিং ফর স্টুডেন্টস কর্মসূচির সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধগুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটক নিখোঁজ, ৪ জন উদ্ধার