চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন,সনাতনী ধর্মের কৃতী শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে কখনো অবহেলা বা বৈষম্যের শিকার হবে না। সকল ধর্মের মর্মবাণী হলো মানুষের কল্যাণ করা, অন্যায়–অসত্যকে ঘৃণা করা আর সত্যের পক্ষে থাকা। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে কখনো অবহেলা বা বৈষম্যের শিকার হবে না। তিনি গত ২২ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই–বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের (বাগীশিপ) ৩য় বর্ষপূতি উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাগীশিপ–কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে’র সভাপতিত্বে এবং হৈমন্তী শুক্লা মল্লিকের সঞ্চালনায় শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বেনু মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন রিমন কান্তি মুহুরী। বক্তব্য রাখেন সুজন ভট্টাচার্য্য, দেবাশীষ দাশ, রুবেল দাশ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, মো. কামরুল কায়েস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যপক স্বদেশ চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন তরুন কান্তি ভট্টাচার্য্য, মাস্টার রণজিত কুমার দাশ, অশ্রু চৌধুরী, ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, হরিপদ চৌধুরী বাবুল, উত্তম দত্ত, অধ্যাপক রুবি বিশ্বাস, প্রধান শিক্ষক রিংকু ভট্টাচার্য্য, রূপন মহাজন, সহ– ড. চন্দ্ররাজ আচার্য্য, ড. জুয়েল আচার্য্য, শ্রীদীপকাচার্য্য, রূপক শীল, শুক্লা আচার্য্য, বিকাশ দাশ বিষু, বিপ্লব দাশ বাবু, প্রনজিত সাহা, অজিত কুমার দে, রুবেল দাশ, চন্দন কুমার মজুমদার, সুমন দাশ, ডা. রাসেল নন্দী, সেবক পাল, প্রণয় দাশ শিমুল, রূপক শীল, বিথি দাশ, লিটন ভট্টাচার্য্য, বিকাশ দাশ বিশু, টিটু মোহরের, মিলন বিশ্বাস, প্রবীর চক্রবর্ত্তী, সীমা বিশ্বাস, সুব্রত দত্ত, ডা. সুশান্ত শীল, ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, সজীব দে সুদীপ, দীপ্ত চৌধুরী জয়, তাপস কুমার দে, শিক্ষক দীপক কান্তি শর্মা, বাগীশিপ–পটিয়া উপজেলার সভাপতি কাঞ্চন নাথ, সাধারণ সম্পাদক শাহুল মিত্র, পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক স্নেহাশীষ দে নিউটন, বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রূপন দাশ, বাঁশখালী উপজেলার সভাপতি সুজন ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক টুটন চৌধুরী, বায়েজিদ থানার সভাপতি শিমুল আচার্য্য, ঝুলন দে। প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৮ জন কৃতী শিক্ষার্থীকে বাগীশিপ প্রদত্ত সম্মাননা স্মারক ও শিক্ষাসামগ্রী তুলে দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











