অ্যাড. হরিপদ চক্রবর্তী

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইনজীবী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি, আনোয়ারা উপজেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান আইনজীবী ও সমাজসেবক অ্যাড. হরিপদ চক্রবর্তী (৭২) গত ১৪ মে দুপুর ২টা ৩২ মিনিটে হৃদরোগ আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকেগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতেই

আনোয়ারার পরৈকোড়া গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। আগামী ২৪ মে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ্য গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি প্রায় দুই দশকেরও অধিক সময় সহকারী পাবলিক প্রসিকিউটর, জুডিসিয়াল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, চোরাচালান নিরোধ ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বিচারক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরী উপজেলায় প্রবাসীর বাড়িতে ‘ডাকাতি’, পুলিশ বলছে চুরি
পরবর্তী নিবন্ধফরিদা বেগম