চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূল মাস্টার বাড়ীর অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম এসএম মহসিন চৌধুরীর সহধর্মিণী এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি এসএম আহসানুল কবির চৌধুরী টিটুর মাতা রত্নাগর্ভা ফরিদা বেগম (৬৭) গত ২২ মে দুপুর ২টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ এশা যতরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক এসএম সাহাদত কবির চৌধুরী টিপু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহকারী অধ্যাপক এসএম ইরফানুল কবির চৌধুরী হিরোর পিতা। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, পেশাজীবী, শিক্ষকসমাজ ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











