বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতির যুব’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ ও ২৮তম উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি স্বপন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জণ বড়ুয়া। সংবর্ধেয় অতিথি ছিলেন ঢাবি পালি ও বৌদ্ধ অধ্যয়ন বিভাগের সুপার নিউমারারি ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, চসিকের প্রাক্তন প্রধান নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, বৌদ্ধ সমিতি মহিলার সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, সাবেক কাউন্সিলর আবদুল মালেক। স্বাগত বক্তব্য দেন, বৌদ্ধ যুব সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া। সঞ্চালনা করেন সৈকত তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন, দেবজিত বড়ুয়া বাপ্পা। শুভেচ্ছা বক্তব্য দেন, ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৮ তম উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক অনুপম বড়ুয়া, সম্পাদক সন্তু বড়ুয়া, সমন্বয়কারী সৈকত তালুকদার। সভায় প্রধান অতিথি আবু সুফিয়ান এমপি বলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতি সুদীর্ঘ ৪৪ বছর উদযাপন করতে চলেছে যা সত্যিই প্রশংসার। এ ধরনের যুব সংগঠন বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










