মোহরা এ ইউনিট বিএনপির উঠান বৈঠক

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ৫নং ওয়ার্ড মোহরা এ ইউনিট বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন মামুন। এতে সভাপতিত্ব করেন এ ইউনিট বিএনপির সভাপতি ইকবাল হোসেন। সঞ্চালনায় ছিলেন বি ইউনি বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক রিপন। এ সময় বক্তারা বলেন, তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য স্থানীয় নির্বাচনে তৃণমূলবিএনপির থেকে উঠে আসা ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তাহলে কাঙ্ক্ষিত সফলতা আসবে এবং প্রতিটা ঘরে ঘরে আলহাজ্ব এরশাদুল্লাহ ভাইয়ের উন্নয়নমুখী কার্যক্রম অব্যাহত রাখতে মোহরা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ভাইকে কাউন্সিলর হিসেবে মোহরা আপামর জনগণ দেখতে চায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান হস্তান্তর
পরবর্তী নিবন্ধচলছে দেখাদেখি আর মোবাইল ফোনে ছবি তোলা