বৈশাখ জ্যৈষ্ঠে গাছগাছালি
ফুলে ফলে ভরা,
হঠাৎ বৃষ্টি ঝড়–তুফানের
রোদেও তেজ কড়া।
এমন দিনেই কাঁঠাল, লিচু
গাছের আগায় ঝুলে,
রাস্তার দুপাশ ভরে থাকে
কৃষ্ণচূড়া ফুলে।
কোকিলগুলো গাছে বসে
কুহু সুরে গায়,
ব্যস্ত শহুর ছুটছে মানুষ
যেন নিরুপায়।
ঝিঙা, ধুন্দুল, শসা, পটল
ফলমূলে পাই স্বাদ,
কালবৈশাখী ঝড়ের থাবায়
ভাঙে বেড়িবাঁধ।
মনটা আমার তবু দু’মাস
থাকে বেজায় খুশি,
আনন্দ আর খুশির জোয়ার
বুকের মধ্যে পুষি।












