মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে দেওয়ান বাজার সি ইউনিট বিএনপির মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের অন্তর্গত ‘সি’ ইউনিট বিএনপির উদ্যোগে মাদক, চুরি, কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য ও সামাজিক অশান্তি প্রতিরোধে এক জরুরি আলোচনা ও মতবিনিময় সভা (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে সন্ধ্যা ৭টায় কোরবানীগঞ্জ বলুয়ার দীঘির পূর্বপাড় এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের অন্তর্গত ‘সি’ ইউনিট বিএনপির সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে এবং রোম্মান হোসেন আলমগীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির আহবায়ক খন্দকার নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নুরুল ইসলাম বলেন, সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। মাদক, চুরি কিংবা কিশোরগ্যাংয়ের সাথে জড়িত অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় প্রধান বক্তা ছিলেন কোতোয়ালী থানার অপারেশন ইনচার্জ মীর মোহাম্মদ সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বকশিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেদ মাহমুদ তন্ময়। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাব্বির আহম্মদ, কোতোয়ালী থানা বিএনপির কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন পিয়েল, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান আলী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির মোহাম্মদ আলী, হাফেজ নুরুল আজিম, শওকত নেওয়াজ, মো. সাইফু, মো. বাহাদুর, তাজ মোহাম্মদ এবং মো. মেহেদী হাসান মালু। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ এরশাদ আলী। অন্যান্য অতিথি ছিলেন মোস্তফা আমান উল্লাহ, নুর আহম্মদ পিন্টু, মো. ইসহাক সওদাগর, মো. আলমগীর, মো. জোসেফ আলী মুন্না, মো. জসিম, প্রদীপ বাবু, দীলু চৌধুরী, মোক্তার আহমেদ তন্ময়, মোস্তফা মালু, মো. বক্কর, মো. মিজান, উজ্জ্বল পাল, মো. হানিফ, মো. জনি এবং মো. জসিম, স্বেচ্ছাসেবক দলেন মো. ইয়াসিন, মো. সুমন এবং মো. পারভেজ।

আরও উপস্থিত ছিলেন মো. আমীর, মোক্তার আলী, মো. মনির, মো. ইয়াছিন, মুকবুল, মো. সাগর এবং মো. রবিউল ইসলাম, কৃষক দলের মো. হেলাল, মো. সাইফুদ্দীন, মো. মামুন এবং মো. তুহিন, শ্রমিক দলের টিপু সুলতান, মো. পাশা এবং মো. হারুন এবং ছাত্রদলের মো. আসিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে
পরবর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা