কচুয়াই-গুয়াতলী-মঠপাড়া সাবিত্রী আশ্রমে ধর্মসভা

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

সাবিত্রী চতুর্দশী উপলক্ষে গত ১৫ মে কচুয়াইগুয়াতলীমঠপাড়া সাবিত্রী আশ্রম প্রাঙ্গণে এক ধর্ম সভা অনুষ্ঠিত হয়। আশ্রম উন্নয়ন কমিটির সভাপতি প্রকৌশলী দেবব্রত দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি যুক্ত নারায়ন কৃষ্ণ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী কমল কান্তি পাল, ছোটন সরকার, তাপস দে। আলোচনায় অংশ নেন কাঞ্চন নাথ, শাহুল মিত্র, ইমান্স তালুকদার, শ্রীমান সঞ্জয় মিত্র, টিসু সুত্রধর, স্নেহাশীষ দে নিউটন প্রমুখ। বিধান দাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সুমন ভট্টাচার্য। বক্তব্য রাখেন অলক ভট্টাচার্য, কাজল ভট্টাচার্য, সাধন গুপ্ত, বিমল দাশ, হারাধন দাশ, বলরাম গুপ্ত, কাজল কান্তি দাশ, তপন চৌধুরী, সঞ্জয় দাশ, উজ্জ্বল ভট্টাচার্য, অভিজিৎ চৌধুরী, বিজয় দাশ, প্রকৌশলী শ্রীমান শুভ দাশ। মন্দিরের মাস্টার প্ল্যান, উন্নয়ন কাজের বিবরণ ও সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন আশ্রম উন্নয়ন কমিটির সভাপতি প্রকৌশলী দেবব্রত দাশ। পৌরহিত্য করেন রুপন ভট্টাচার্য্য ও অজিত ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাওহিদুল উম্মাহ মাদরাসায় হিফয শিক্ষার্থীদের সবক প্রদান
পরবর্তী নিবন্ধজলকদর খালের আড়াই কিলোমিটার খনন প্রকল্পের উদ্বোধন