আগ্রাবাদ মহিলা কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রী বলেন, শিক্ষাকে ডিজিটাল লিটারেসির আওতায় আনতে হবে। যাতে শিক্ষার্থীরা অতি সহজে লেখাপড়া করে নিজেকে গঠন করে বাংলাদেশের মান উন্নয়নে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি মহানগর দায়রা জজ আদালতের পি.পি মো. মফিজুল হক ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত।
এতে আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোহাম্মদ ইব্রাহীম পাটোয়ারী, মো. ফারহান এ আলম খান, দাতা সদস্য ও আরাসকার সভাপতি আব্দুল মান্নান মজুমদার, হিতৈষী সদস্য মো. ফজলুর রহমান স্বপন, ডাক্তার সদস্য এ কে এম আশরাফুল করিম, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ হোছাইন, রোকসানা আকতার, শিক্ষক প্রতিনিধি জয়নব আক্তার, ফাতেমা শর্মিন ও মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা, সার্বিক তত্ত্বাবধান ও সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, কলেজের অভ্যন্তরীণ ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জয়নব আক্তার, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক ফাতেমা শর্মিন ও নবীনবরণ ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিনাত আরা হক। প্রেস বিজ্ঞপ্তি।













