এতিমদের লালন-পালন করা সর্বোত্তম কাজ

আল মোস্তফা এতিম প্রকল্পের মাহফিলে ড. খালিদ

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আল্লামা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিমদের লালনপালন ও দেখাশুনা করা সর্বোত্তম কাজ। তিনি গত ১৪ মে বাদ এশা চকরিয়া উপজেলার ছিকলঘাটা আল মোস্তফা এতিম প্রকল্পের ৩৪তম বার্ষিক মাহফিলের ৩য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, সৎভাবে জীবন যাপন করলে এবং মানুষের হক নষ্ট না করলে, মাবাবার সেবা করলে দুনিয়া আখেরাত উভয় জাহানের তরক্কি লাভ করা সম্ভব। সভায় বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। লক্ষ্যারচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আ ক ম ছাদেক এর সভাপতিত্বে এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মেস্তফা কাইসারের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আল মোস্তফা এতিম প্রকল্পের সাধারণ সম্পাদক মাওলানা ছাবের আহমদ, বার্ষিক রিপোর্ট পেশ করেন আল মোস্তফা এতিম প্রকল্পের পরিচালক মাস্টার মো. মুছা। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাফেজ বশির আহমদ, মাওলানা রাকেব হাসান, মাওলানা হাফেজ মিনহাজ উদ্দিন, মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ নুরী, মাওলানা আব্দুশ শাকুর ও মাওলানা আবুল কাসেম নুরী প্রমুখ।মাহফিলের ১ম অধিবেশনে হাফেজ আহমদুর রহমান ও ২য় অধিবেশনে হাফেজ রেজাউল করিম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী, বিএনপি নেতা তালেব উল্লাহ, মাওলানা আনিছুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধফ্রোবেল একাডেমিতে জলবায়ু পরিবর্তন ভিত্তিক চিত্র প্রদর্শনী ও স্টিমস ডে উদযাপন
পরবর্তী নিবন্ধআইআইইউসির সিসিই বিভাগে প্রথম ফেয়ারওয়েল