আইআইইউসির সিসিই বিভাগে প্রথম ফেয়ারওয়েল

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগ এবং সিসিই ক্লাবের আয়োজনে বিভাগের প্রথম ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদের চাহিদা বাড়ছে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও নেতৃত্বগুণ অর্জন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রের জন্য দক্ষ করে গড়ে তোলা। এ জন্য সিসিই শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ও প্লেসমেন্ট সুবিধা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. শামসুল আলম, প্রক্টর মুস্তফা মনির চৌধুরী, সিসিই ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আমানুল হক এবং সিসিই অ্যালামনাই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ। এ সময় সিসিই অ্যালামনাই সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধএতিমদের লালন-পালন করা সর্বোত্তম কাজ
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী চট্টগ্রামের উন্নয়নের প্রধান সারথী হিসেবে কাজ করছে