তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের ক্লান্তি দূর করতে এবং স্বস্তি ফেরাতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গত শনিবার নগরীর কর্ণেল হাট জনাকীর্ণ এলাকায় দিনমজুর, রিকশাচালক, পথচারীসহ প্রায় ছয় শতাধিক শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে এই তৃষ্ণা নিবারণকারী পানীয় বিতরণ করা হয়। উদ্যোগটি সম্পর্কে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা জানান, নিয়মিত রক্তদান কর্মসূচির পাশাপাশি যেকোনো সামাজিক ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অন্যতম মূল লক্ষ্য। এই তীব্র গরমে রাস্তায় কাজ করা খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তাদের একটুখানি প্রশান্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমাদের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শরবত বিতরণ কর্মসূচিটি সফল করতে সংগঠনের একঝাঁক আন্তরিক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেন। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের এমন সময়োপযোগী ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত সর্বস্তরের সাধারণ মানুষ। প্রেস বিজ্ঞপ্তি।













