সীতাকুণ্ডে ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মাদাম বিবির হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে তার লাশ উদ্ধার করেন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন ভোরে ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার রেল লাইনের পাশে একটি লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতল মর্গে প্রেরণ করেন। এদিকে ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির এস আই তদন্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, রাতের কোন এক সময় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি মারা গেছেন। আমরা সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না

তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর হবে। তবে ঘটনাস্থলে একটি পরিচয় পত্র পাওয়া গেছে। সেই পরিচয় পত্র অনুযায়ী নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি ভাটিয়ারী ইউনিয়নের মো. বাদশা মিয়ার ছেলে। তিনি আরো বলেন, নিহতের পুরো পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই
পরবর্তী নিবন্ধগিয়াস কাদের চৌধুরী এমপির সুস্থতা কামনায় রাউজানে দোয়া মাহফিল