কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সভা

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির কার্যকরি পরিষদের অভিষেক, শপথগ্রহণ ও সাধারণ সভা গত ১৫ মে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আশীষ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক সোমেন ঘোষ পলাশ। পরবর্তীতে ১৪৩৩১৪৩৪ বঙ্গাব্দের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণার পর শপথবাক্য পাঠ করান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য অজিত দাশ। কার্যকরি পরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপদেষ্টা পরিষদের সদস্য বিপ্লব চৌধুরী। সমিতির ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা ও কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক রাজদেব দাশ পলাশ। বক্তব্য রাখেন অজিত দাশ, বাবলু বিশ্বাস, বিপ্লব চৌধুরী, স্বরূপ চক্রবর্তী, বিশ্বেশ্বর দত্ত, সবুজ দাশ, কুমার বিশ্বাস, পৃথিরাজ নন্দী, আদিত্য নন্দী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজের দিকে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধলিচুবাগান ফেরীঘাট সড়ক প্রশস্তকরণ কাজ শুরু