সন্দ্বীপের স্বনামধন্য বিদ্যাপিঠ মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতি হিসাবে প্রাক্তন ছাত্র পরিষদ আহবায়ক রাজিবুল আহসান সুমন অনলাইনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। সভাপতির উদ্বোধনী বক্তব্য শেষে রাজিবুল আহসান সুমন যুগ্ম আহবায়ক অধ্যাপক সামসুল কবির শামিমকে অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব প্রদান করেন। সাধারণ সভায় সদস্য সচিব ফোরকান উদ্দিন রিজভী সংগঠনের বিগত দিনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। পরে সদস্য সচিব ফোরকান উদ্দিন রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আফছার উদ্দিন রাজু, শোক প্রস্তাব পাঠ করেন আবু হায়দার। এতে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: নাছির উদ্দিন, মো: আবদুল ওয়াজেদ, সামছুল আলম, এডভোকেট সলিম উল্ল্যা, অধ্যাপক খালেদ মাহামুদ, সলিমউল্ল্যা সেলিম, শোয়াইব উদ্দিন হায়দার, মো: মোমেন। সাধারণ সভায় গঠনতন্ত্র উপপরিষদ কর্তৃক উপস্থাপিত গঠনতন্ত্র সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয় এবং সেই মোতাবেক আগামী ৩ বছরের জন্য অধ্যাপক খালেদ মাহমুদকে সভাপতি ও ফোরকান উদ্দিন রিজভীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন–অধ্যাপক শামসুল কবির শামীম, মুহাম্মদ আফছার উদ্দিন রাজু, মোঃ সলীমুল্লাহ সেলিম, সাইফুল মূলক শিপন, ইঞ্জিঃ মোঃ মোমেন, আবু হায়দার, মাকসুদের রহমান পারভেজ, ফিরোজ খান সবুজ, সোহেল সিদ্দিকী রনি, সিরাজুল মাওলা কামাল, ডাঃ মোঃ শাহজাহান, অপু ইব্রাহিম, জাকারিয়া তসলিম, মোঃ জাহাঙ্গীর আলম, কাদেরী কিবরিয়া মান্না, আলাউদ্দিন আলী, আনিসুর রহমান সমীর, ইসমাঈল হোসেন জুয়েল, রোজিনা বেগম চম্পা। কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন– রাজিবুল আহসান সুমন, ইঞ্জিরিয়ার মোক্তাদের মাওলা সেলিম, আক্তারুজ্জামান সুজন, খন্দকার শামীম আহমেদ রাজী, মোহাম্মদ আলমগীর (আলিম), মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, সাইফুল আলম, রেজাউল করিম রিয়াদ, রাকিবুল হাসান রনি। প্রেস বিজ্ঞপ্তি।











