ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করলো সেনাবাহিনী

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে সদর জোন কর্তৃক ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. একরামুল রাহাত ঘাগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান এবং মহিলা দলের ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন। বিদ্যালয়ের বালিকাদের বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ও আগ্রহী করে তুলতে তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। পরে তিনি শিক্ষার্থীদের জন্য সদর জোনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসের সাঁতার ইভেন্টে চট্টগ্রাম জেলার ম্যানেজার সাগর
পরবর্তী নিবন্ধপটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কর্ণফুলী কালারপোল