সামগ্রিক উন্নয়ন করতে প্রয়োজন গবেষণা : ভূমি প্রতিমন্ত্রী

বাহোপ’র জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, রোগ মুক্তি মানে সামগ্রিক উন্নয়ন নয়, সামগ্রিক উন্নয়ন করতে প্রয়োজন গবেষণা। হোমিওপ্যাথিক চিকিৎসা সামগ্রিকভাবে রোগমুক্তির অনন্য চিকিৎসা পদ্ধতি। এ পেশাকে দক্ষ জনশক্তিতে তৈরি করা হলে দেশ ও জাতি অনেকাংশে উপকৃত হবে। তিনি বলেন, হোমিওপ্যাথির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধ প্লাটফর্ম ও করণীয় আপনারা নির্ধারণ করে দিলে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলে সহযোগিতা করবো। গতকাল শুক্রবার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বিবেক চন্দ্র সূত্রধর। সংগঠনের সভাপতি ডা. শেখ ফারক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসকা ও শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কনভেনশনের আহবায়ক ডা. সালেহ আহমেদ সুলেমান। অনুষ্ঠানের ২য় পর্বে বিজ্ঞান সেমিনারে আলোচনায় অংশ নেন ডা. শেখ ফারুক এলাহী, ভারত থেকে আগত অধ্যাপক ডা. শ্রীকান্ত চৌধুরী, ডা. আবুল হাসান চৌধুরী, ডা. মৃদুল কান্তি দে, ডা. জাকিরুল ইসলাম। কনভেনশনের সদস্য সচিব প্রভাষক ডা. মো. এনামুল হক এনামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, ডা. কামদেব নাথ, ডা. আবদুল কাদির, ডা. সাদিক আহমেদ, ডা. ছালেহ জাহাঙ্গীর, ডা. হাবিবুর রহমান মার্শাল, ডা. কবিউল করিম, ডা. আবদুল মালিক, ডা. এসএম রবিউল হোসাইন, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ, ডা. আবদুর রাজ্জাক, ডা. কাজী মোহাম্মদ ছলিম উল্লাহ, ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. মৃনাল কান্তি নাথ, ডা. ফয়েজ উল্লাহ, ডা. ফারজানা বাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ প্রাঙ্গণে শিশুদের দুই শতাধিক চিত্রকর্ম, উদ্ভাসিত শিশুমন
পরবর্তী নিবন্ধজরিমানার সাথে ৮ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের